1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পেকুয়ায় অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৩ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় রাস্তায় পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইশরাক মনি (৬) নামে এক স্কুলছাত্রের ম’র্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) দুপুর ১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনাা ঘটে।

নিহত ইশরাক স্থানীয় মোহাম্মদ ইদ্রিসের পুত্র ও ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ইশরাকও বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় মগনামামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইশরাকের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost