1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সচিব ও প্যানেল চেয়ারম্যানরা অবৈধ আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: নবাগত ইউএনও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪জুলাই (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ রানা, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজি বাহার উদ্দিন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, লোহাগাড়া উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারি মোঃ জহির উদ্দিন, চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন, কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি, পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, পদুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, বড়হাতিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান, আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সনাতনী সম্প্রদায়ের নেতা পলাশ দাশ, মহিলা বিষয়ক অফিসের দিদার প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, রাজনৈতিক নেতৃবন্দ ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য প্রদান করেন। বিভিন্ন জনের বক্তব্যের পরে তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, ১৬বছর পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এলাকার সমস্যা গুলো সমাধান করতে সকলের প্রচেষ্ঠা লাগবে। সকলকে দায়িত্ব নিতে হবে। চুনতি অভয়রান্য পুরো বিশ্বব্যাপী সমাদৃত, আমরা চুনতি বনকে রক্ষা করতে সবাই মিলে কাজ করতে চাই। মাদক, চুরি, নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। আর্থিক লেনদেনের বিষয়ে সচিব ও প্যানেল চেয়ারম্যানরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনারা শপদ করে জনপ্রতিনিধিত্ব করছেন, সেবা যেন সেবার মত হতে হবে। কিশোরগ্যাং প্রতিরোধে সচেতন হতে হবে। দুষ্কৃতকারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া যাবেনা। তথ্য ষদিয়ে সহযোগিতা করবেন। আইনকে কখনো অবমাননা করা যাবেনা। ধর্ষণকারি, বলৎকারীদের সমাজে স্থান দেওয়া যাবেনা। বালু, মাটি, পাহাড় কাটা যাবেনা। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।
তিনি আরও বলেন, ট্রমা সেন্টার চালু হলে মানুষের অনেক উপকারে আসবে। গ্রাম পুলিশদের একটিভ করতে হবে। একটিভ না হলে তাদেরকে বহিস্কার করে নতুনভাবে সার্কোলার দিয়ে নতুনভাবে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। ভয় নিয়ে কোন চাকরি করা যাবেনা। উপজেলা প্রশাসন লোহাগাড়ার জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost