1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লোহাগাড়ায় ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক হত্যার মূলহোতা গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) জহির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া হত্যায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গেলে রাজমিস্ত্রি জহির উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে ১৬ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জহির উদ্দিন লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। শাহাব উদ্দিন গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost