1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

লোহাগাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো: সাইফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা দিদারুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদওয়ানুল করিম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো:জামাল উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সভ্য জাতির চেহরা ধরা পড়ে তার নারীর চোখে, তার শিশুর হাসিতে।সামাজিক নিরাপত্তার চাদরে তাই সযত্নে ঢাকা থাকুক নারী শিশুসহ অবহেলিত সকল শ্রেণীর পেশার মানুষ। রাষ্ট্রীয় সেবা হোক সকল জনগণের অধিকার আর জনমানুষ হোক আত্মশক্তিতে বলিয়ান। পৃথিবীর সব মানুষ সম্ভাবনাময়, শুধু দরকার একটু খানি সহায়তা, একটু খানি আস্থা, প্রতিজ্ঞা করছি আমরা সেই আস্থা হবো। যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহবান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়বো। কারণ সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে-গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। আমরা আজ অঙ্গীকার করছি, সরকার, সমাজ, সেবা সংগঠনসমূহ প্রাপ্ত গ্রাম থেকে শুরু করে নগরের পথবাসী, সুশীল সমাজ সংগঠন থেকে তরুণ কৃষক, বানভাসী শিশু থেকে পাহাড়ের নারী সকলে যেন রাষ্ট্র। আজ আমরা শপথ করছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী-শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে। আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost