1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

ডলু খালে তীব্র ভাঙ্গনে ৫ টি বসতবাড়ী বিলীন

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে ডলুখালের তীব্র ভাঙনে বিলীনের পথে পাঁচটি বসতবাড়ি। এ নিয়ে চরম দুশ্চিন্তা এবং ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব পরিবারের লোকজন। মাথার গোঁজার ঠাঁই হারানোর আগে ভাঙন রোধের দাবি জানিয়েছেন অসহায় পরিবারগুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক হাজি পাড়ার পাশ দিয়ে বয়ে চলা ডলুখালের ভাঙনে পাঁচটি পরিবারের ঘরবাড়ি বিলীনের পথে রয়েছে। ভাঙন এতোটাই তীব্র আকার ধারণ করেছে যেকোনো মুহূর্তে বাড়িগুলো খালগর্ভে হারিয়ে যাবে। আর এ নিয়ে চরম দুশ্চিন্তা এবং ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব পরিবারের লোকজন।

খালপাড়ে বসবাসরত আমির হোসেন বলেন, ৬০ বছর ধরে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কারণে আমাদের খতিয়ানভুক্ত জায়গাও খালে মিশে গেছে। যেকোনো মুহুর্তে আমাদের বসতভিটা বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বৃদ্ধা শমশুন্নাহার বলেন, আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বিগতদিনে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে; এখন আমাদের বসতভিটাও ধীরে ধীরে ভেঙে পড়ছে। খালের ভাঙন নিয়ে খুবই কষ্টে আছি। মাথার গোঁজার ঠাঁই হারানোর আগে আমরা এর মেরামত চাই।

দেলোয়ার হোসেন বলেন, খালের একপাশে ভরাট হয়ে যাচ্ছে এবং অপরপাশে ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।তিনি আরও বলেন, এখানে যারা বসবাস করছেন তারা খুবই অসহায়। ঘরবাড়ি ভেঙে গেলে আশ্রয়হীন হয়ে পড়বে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী আনীস হায়দার বলেন, ভাঙনকবলিত এলাকাটি পরিদর্শন করে পরিমাপ করা হবে। তিনি আরও বলেন, মানবিকদিক বিবেচনা করে দ্রুতসময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost