1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

জুলাই স্মরণে পেকুয়া উপজেলা জামায়াতের গণমিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিল ১ আগষ্ট বিকাল ৩ টায় পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়। পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত গণমিছিল পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়াত উল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর জেএম শাহাব উদ্দিন, সেক্রেটারী ডা: নুরুল কবির, সহকারী সেক্রেটারী নুরুজ্জামান মনজু, দিদারুল ইসলাম, জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারী মাওলানা হাসান শরীফ, বারবাকিয়ার সভাপতি মাওলানা মনজুর আলম, পেকুয়ার আমীর মাওলানা রুহুল আমিন, রাজাখালীর আমীর মাস্টার শওকত আলম, টইটংয়ের আমীর মাওলানা আনসার উল্লাহ, মগনামার সভাপতি আবুজর গেফারী খোকা, উপজেলা শিবির সভাপতি আবদু রশিদ, সেক্রেটারী আবদুল মামুন প্রমুখ। পথসভা শেষে মোনাজাত পরিচালনা করেন পেকুয়া উপজেলা উলামা বিভাগের সভাপতি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost