নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুলের বাসিন্দা মো: তামিম হোসেন (১৫) নামের এক হাফেজ খানার ছাত্র গত ১ মাস আগে থেকে নিখোঁজ হয়েছে। সে মগনামা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ হোছাইনের পুত্র ও বোয়ালখালী থানার খরণদ্বীপ মুন্সি পাড়াস্থ জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে লেখাপড়া করতেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তামিম হোসেনের মা পারভিন আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ভূক্তভোগী মহিলা পারভীন আক্তার জানান, আমার ছেলে গত ১ মাস ধরে নিখোঁজ হওয়ায় দারুণ দুশ্চিন্তায় রয়েছি। বর্তমানে নিখোঁজ তামিম হোসেনের পরিবারে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। মা পারভীন আক্তার আরো জানান, ওই ছেলের রং ছিল ফর্সা, গায়ে সাদা গেঞ্জিসহ পরনে ছিল লুঙ্গি। কোন হৃদয়বান ব্যক্তি কোন খবর পেয়ে থাকলে ০১৬২২৯৬৪০৪৫ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
Leave a Reply