1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

লোহাগাড়ায় বিস্ফোরক দ্রব্য মামলার আসামী আ’লীগ নেতা ইলিয়াছ গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১০ বার

আপন বাংলা ডেস্ক।
তিনি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, কখনো আইনজীবী সহকারী, কখনো মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চলতেন। অবশেষে ওই প্রতারক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মাত্তুল ইলিয়াসকে গ্রেফতার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ।

গেল ৩০ জুলাই বুধবার রাত সাড়ে আটটায় এসআই মোহাম্মদ জাহেদের নেতৃত্বে পুলিশি টিম চুনতি হাদুর পাহাড় এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ইলিয়াস চুনতির ২নং ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে। ইলিয়াস চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক ইলিয়াস বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার দুটি মামলার এজাহার নামীয় আসামি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, একাধিক ফৌজদারী মামলার আসামী সে। আওয়ামী সরকারের আমলে ইলিয়াস প্রভাবশালী এমপি ও মন্ত্রীর সাথে ছবি তুলে এলাকায় প্রভাব বিস্তার করতেন। নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। সে মন্ত্রীর পিএস, আইনজীবী সহকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আওয়মী লীগ নেতা বলে দাবি করে বিভিন্ন প্রশাসনের দপ্তরে দাপিয়ে বেড়াতেন। তার ফেসবুক আইডিতে দেখা গেছে ফ্যাসিট সরকারের অনেক মন্ত্রীদের সাথে তার সেলফি রয়েছে।

তার চাচা মোহাম্মদ আজিজ বলেন, আমার ভাইপো ইলিয়াস আমার ভারসাম্যহীন বাবাকে ডাক্তাররে কাছে নিয়ে যাবার কথা বলে উপজেলা রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। আমার পিতার সব জায়গা-জমি হাতিয়ে নেয়। পরবর্তীতে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করলেও তার প্রভাবে বিচার পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost