1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নাইক্ষ‍্যংছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে ডা.শফিকুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা ও মুক্তি কামনায় বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২ আগস্ট) বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জামায়াত অফিসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের সংগ্রামী আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়তের অফিস সেক্রেটারি,মিডিয়া সেল এর ইনচার্জ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর,বান্দরবান জেলার ওলামা মাশায়েক পরিষদের সহ-সভাপতি ও নাইক্ষ‍্যংছড়ি উপজেলা ওলামা মাশায়েক পরিষদের ইনচার্জ হাফেজ মাওলানা মুতাহেরুল হক,সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ,সেক্রেটারি নুর সাদেক,সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলমসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন,আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি দলের নেতা নন,তিনি মানবতার মুক্তির আন্দোলনের পথপ্রদর্শক। তাঁর সুস্থতা গোটা জাতির জন্য অত্যন্ত জরুরি। তাই দেশবাসীর প্রতি তাঁর জন্য আন্তরিক দোয়ার আহ্বান জানাই
দোয়া শেষে আমীরে জামায়াতের দ্রুত আরোগ্য ও নিরাপদ মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost