1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ১৪ মামলা নিয়ে শিক্ষক ‘কাদের’ কারাগারেঃ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের পেকুয়া উপজেলার ১৪ মামলার আসামি আলোচিত শিক্ষক রুহুল কাদেরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম আনোয়ারুল কবীর এ আদেশ দেন।
আসামি-রুহুল কাদের,পেকুয়ার শিলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেঠান মাতবর পাড়ার বাসিন্দা এবং পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামি।
সম্প্রতি ১৩ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়ার বটতলা সংলগ্ন চলাচল রাস্তায় শওকত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় আহত শওকতের বড় বোন হাছিনা বেগম বাদী হয়ে ১৭ জুলাই পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১১/২৫), যেখানে রুহুল কাদেরসহ ১০ জনকে আসামি করা হয়। শওকত আলী ওই এলাকার মৃত মৌলভী শফিউল আলমের পুত্র।
মামলার বাদী হাছিনা বেগম বলেন, ঘটনার দিন রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে বটতলা স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় পুর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা একই এলাকার রুহুল কাদের, মহিউদ্দিন, তার ভাই ইব্রাহিম, শাহাব উদ্দিন, আব্বাস উদ্দিন, জাকরিয়া, ইব্রাহিমের পুত্র মিজান, তারেক ও মহিউদ্দিনের পুত্র মো. ছালেহ ও সায়েমসহ আরও কয়েকজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে আহত করে। হামলাকারীরা আমার ভাইয়ের হাত ও পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওইদিন চিকিৎসক রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা মামলা তুলে নিতে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে।
মামলার বাদীর সূত্রে জানা গেছে, শিক্ষক পরিচয়ের আড়ালে রুহুল কাদের এলাকায় প্রভাবশালী এক সন্ত্রাসী হিসেবে পরিচিত।তাঁর বিরুদ্ধে জিআর ১৬৪/১৮, জিআর ০৪/১৪, জিআর ০১/২৫, জিআর ১৪৭/২৫, জিআর ১১২/১২, জিআর ২৪/১৮, সিআর ৪৬/১২, সিআর ৪৬৩/১৮, সিআর ৫৫৬/২০, সিআর ৮১৬/২০, সিআর ৭৬২/২২, বন মামলা ৭৮/১৬ সহ ১৪টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost