নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৬নং বৈলতলী ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি টহল দল ইয়াবা বিক্রির সাথে জড়িত মোঃ ফরহাদ(২২) কে ইয়াবা, নগদ অর্থ ও মোবাইলসহ গ্রেফতার করে ।
রবিবার (৩ আগস্ট) রাত ১০টায় চন্দনাইশ উপজেলার
৬ নং বৈলতলী ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ এলাকায় চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ
ফরহাদকে গ্রেফতার করে। এ সময় সেনাবাহিনী তার থেকে ৫০ পিস ইয়াবা, নগদ অর্থ ও একটি অ্যানড্রয়েড মোবাইল
উদ্ধার করে, সেনাবাহিনী তাকে চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান। গ্রেফতারকৃত আসামী ওই এলাকার মৃত মাহবুর আলমের ছেলে।
Leave a Reply