1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের সরঞ্জামসহ যুবক আটক

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকা থেকে অস্ত্রের সরঞ্জামাদিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ আজিজ উদ্দিন (৩৫)। তিনি সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উইগ্যাজা মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নন্দীরপাড়া ব্রীজ স্টেশন সংলগ্ন বিলের পাশে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আজিজ উদ্দিনকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকের অংশবিশেষসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।

এসআই উইগ্যাজা মারমা আরও জানান, যৌথবাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অস্ত্র কিনতে যান। অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একজন আটক হয়েছেন, অন্যজন অস্ত্রের কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে।

আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দুইজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost