1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

রশিদেরঘোনা হাই ইস্কুলের সভাপতি হলেন শিক্ষাবিদ কামরুল হাসান: বিভিন্ন মহলে অভিনন্দন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার

দেলোয়ার হোসেন রশিদি:
চট্টগ্রাম লোহাগাড়া, উপজেলা, আধুনগর, বিদ্যাপীঠ রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন এলাকার কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ কামরুল হাসান। গেল ৩ আগষ্ট চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক ১০১১/২০০৩/৩৮৬৬(৪) স্বারকে চট্টগ্রামে পরিদর্শক প্রফেসর আবুল কাসেমের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইস্কুলের শিক্ষা কার্যক্রম সুগতির লক্ষে ও যথাযথ প্রশাশনিক পরিচালনার জন্য আগামী ৬ মাসের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সে রশিদের ঘোনা প্রবীন সাবেক প্রধান শিক্ষক মাষ্টার গোলাম কাদেরের তৃতীয় নম্বর ছেলে ও শাহ্ সুফি শায়েখ মোহাম্মদ ইলিয়াস মৌলভীর সুযোগ্য নাতি।

বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রসিদ্ধ পরিচিত

জিপিএইচ ইস্পাত লিমিটেডের Accounts & Finance ডিপার্টমেন্টের সম্মানিত Executive Director (F& BD) হিসেবে রয়েছেন। সেখানে তার কর্ম দক্ষতার রয়েছে বিরল সুনাম। তাছাড়া এলাকায় সামাজিক ও আত্ম- মানবতায় খুড়িয়েছে প্রশংসা। এবং অসংখ্য মসজিদ মাদ্রাসার পরিচালক ও সভাপতির দায়িত্ব পালন করে মানুষের আস্তা অর্জন করেছে। তাকে সভাপতি করায় বেশ খুশি হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। তারা মনে করেন তাহার মাধ্যমে ইস্কুলের সংকটময় শিক্ষার মান এগিয়ে যাবে ও অব্যাহত থাকবে সুখ্যাতি রশিদের ঘোনার ঐতিহ্য। আর এদিকে তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ এবং লোহাগাড়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক পরিষদ লোহাগাড়া প্রেসক্লাব ও বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথক অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে কামরুল হাসান জানান, আমার প্রিয় এলাকায় আমাকে যোগ্য মনে করে সভাপতি নির্বাচিত করেছেন। তাই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে সাহায্য চাই এবং সকলের সহযোগিতা কামনা করি যেন দেশের সমপোযগী মানে বিদ্যালয়কে এগিয়ে নিতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost