1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

ইভটিজিং রোধে ইউএনওর অভিযান, ৩ জনকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।
পরে তারা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসারের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost