1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয় র‍্যালি

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের আনন্দে এক উৎসবমুখর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি বিশাল বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি থানার মোড় হয়ে উপজেলা চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী ছাত্র-জনতা ঐক্যবদ্ধ। আজকের এই বিজয় র‍্যালি তারই প্রতিফলন। ফ্যাসিবাদ, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ বিজয়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুমং প্রু মার্মা, শ্যামল বড়ুয়া জেলা বিএনপির সদস্য
ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি, এবং সাবেক উপজেলা সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু,বিএনপির নেতা নুরুল কাসেম,বিএনপির নেতা নুরুল আবছার সোহেল,বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদল সভাপতি আবু ছুফিয়ান চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ছাত্রদল সভাপতি জিয়াবুল হক, চাত্র দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ছাত্র দলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমানসহ
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং “ফ্যাসিবাদ নিপাত যাক – গণতন্ত্র মুক্তি পাক”, “তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি” ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন নাইক্ষ্যংছড়ির রাজপথ।
বক্তারা আরও বলেন, এই বিজয় সাময়িক নয়,এটি একটি গণজাগরণের সূচনা। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ
নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost