1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের ১৬ টি জলকপাট দেড়ফুট করে খুলে দেয়া হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানাবৃষ্টিকে কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। এতে করে নিন্মাঞ্চলের ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করে দুই-থেকে তিন ফুট পর্যন্ত পানি উঠে গেছে।
ইতিমধ্যেই মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ বিপদসীমার অতি নিকটে পানির স্তর চলে আসায় কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই বাধেঁর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে তুলে দেড়ফুট পর্যন্ত খুলে দিয়েছে।

এতে করে প্রতি সেকেন্ডে ২৯ হাজার কিউসেক পানি অবমুক্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এছাড়াও নিয়মিতহারে জল বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৩২ হাজার কিউসেক পানি। কাপ্তাই হ্রদের পানির অতিবৃদ্ধিতে পরিস্থিতির আলোকে বর্তমানে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে সর্বমোট ৬১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিস্কাসিত হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির স্তর মাপা হয়েছে ১০৮.৫৫ এমএসএল। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost