1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করলো ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার

জিয়াউল হক জিয়া:
বিএনপির স্হায়ী কমিটির সদস্য,সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলার উন্নয়নের রুপকার প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ এর রাজনৈতিক জীবনাদর্শই,আমাদের আর্দশ,আমরা সালাহউদ্দিন আহমেদের জন্য রাজপথে জীবন আর রক্ত দিতে প্রস্তুত আছি।আমাদের নেতার সম্মান অটুট রাখায়,আমাদের দায়িত্ব বলেই,আমরা যথাযথভাবে দলের নিদর্শনা মতে চলবো,এই ডুলাহাজারার মাটি সালাহউদ্দিন আহমেদের ঘাঁটি,ডুলাহাজারার মানুষ খোকন মিয়ার নেতৃত্বে এগিয়ে যাবে।আমরা যারা উপস্থিত হয়েছি,সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সৈনিক,আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক,আমরা তারুণ্যের প্রতীক তারেক জিয়ার সৈনিক,আমরা কক্সবাজারের উন্নয়নের রুপকার প্রিয়নেতা সালাহউদ্দিন আহমেদের একান্ত সৈনিক।কক্সবাজারের এসে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদকে উদ্দ্যশ্য করে করুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাথে-সাথে চকরিয়া উপজেলা থেকে আমরাই প্রথম প্রতিবাদ মিছিল বের করি এবং এনসিপিকে চকরিয়া পথসভা করতে না দিয়ে দাঁতভাঙা জবাব দিয়েছি।সুতরাং আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রিয়নেতাকে স্মরণীয় ভাবে বিজয় করতে,এখন থেকে কাজ করবো,করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে আয়োজিত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিজয় মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলার বিএনপির আহবায়ক এনামুল হক ভাষণে এসব কথা বলেন।বক্তব্যের শেষে তিনি বলেন-ডুলাহাজারার বিজয় মিছিলটি উপজেলা কেন্দ্রিক মিছিলের সামিল হওয়াতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ এস.এম মনজুর,জাহাঙ্গীর আলম সবুজ,ইব্রাহিম খলিল,লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ,ফাঁসিয়াখালী বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন,ডুলাহাজারা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক ছাবের আহমদ, ডুলাহাজারা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন,ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাষ্টার শাহ মোঃ জাহেদ।
পথসভাটি ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোস্তাফিজির রহমান এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
বিজয় মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন-২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পলায়ন করেছিল।যার দীর্ঘ ১৭ বছরের শাসনামলে আমরা মামলা-হামলা সহ জেল,জুলুমের মত অত্যাচার,নির্যাতন সহ্য করে,আজ আমরা গণতন্ত্র রক্ষা করে এইটুকু পর্যন্ত এসেছি।সুতরাং সালাহউদ্দিন আহমেদের পরামর্শক্রমে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে করা বিজয় আর পথসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সহ বিএনপি ভক্ত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost