জিয়াউল হক জিয়া,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৪শত পিচ ইয়াবা আর ২০লিটার চোলাই মদ সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ আগষ্ট) সকালে উপজেলার ডুলাহাজারা ইউপির রিংভং নতুন মসজিদ এলাকা আর হারবাং ইউনিয়নস্হ মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন-মোঃ আফসার (৪৫) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউপির ২নং ওয়ার্ডের চরম্বা ওযাহেদ পাড়ার মৃত আব্দুল বারীর ছেলে ও মোঃ মামুন হোসেন (২১) উপজেলার হারবাং ইউপির ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার আলমগীরের ছেলে।
মাদক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি জানান -ডুলাহাজারার নতুন মসজিদ নামক এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমূখি একটি টিভিএস মোটরসাইকেল দাঁড় করানো হয়।পরে তার গাড়ী তল্লাশিকালে ২৪শত পিচ ইয়াবা পাওয়া গেলে,তখন আফসার নামক পাচারকারীকে আটক করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধেমাদক আইনে থানায় মামলা নং-১৮/২৫ইং,জিআর-৩৯০/২৫ইং রুজু করা হয়েছে।
ঠিক তেমনিভাবে হারবাংনেও চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ভাবে একটি অটোরিকশা যাত্রীর মালামাল তল্লাশিকালে মামুন হোসেন নামক যুবক থেকে ২০লিটার চোলাই মদ পাওয়া গেলে,এসময় তাকে আটক করেন হারবাং ফাঁড়ির পুলিশ।ধৃত আসামীর বিরুদ্ধে থানার মামলা নং-১৮ ও জিআর নং-৩৯০/২৫ইং মামলা রুজু করা হয়েছে।এইদিন তাদেরকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে পাঠানো হবে।
Leave a Reply