জিয়াউল হক জিয়া,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় রাতে আধাঁরে মূখোশ পরিহিত সন্ত্রাস বহনকারী সেই টমটম চালক সোহেলকে আটক করেন স্হানীয় জনতা।কারণ গত শুক্রবার রাত ১২টার দিকে এই গাড়ী করে এসে উপজেলার বদরখালী ইউপির ৩নং ব্লকের আজমননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুহায়েত (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করো হয়েছিল।
শুক্রবার (৮ আগষ্ট) রাতে সেই টমটম চালক সোহেলকে আটক করা হয়েছে।পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত-সুহায়েত (৪০)ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
আটক টমটম চালক সোহেল স্হানীয় জনতার কাছে শিকার করেন-তাঁর গাড়িটি ভাড়া রায়হান,ছোটন,আরাফাত,রাজিব,বাবুল,আরেকজন মহেশখালীর লোক বলে জানেন সে।তারা গাড়ীটি ভাড়া করার সময় মূখ খোলা ছিল বলে চিনেছি।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন-স্হানীয় জনতা সন্ত্রাস বহনকারী টমটম চালক সোহেলকে আটক করেন।পরে পুলিশের হাতে সোপর্দ্দ করেছে।আটক চালককে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।এই চালক হবে মামলার রাজ-স্বাক্ষী।চালকের বিষয়ে কাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওসি।
উল্লেখ্য-গত ১ আগষ্ট শুক্রবার রাতে বাজার থেকে সুহায়েত সহ আরো কয়েকজন লোক রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।এমতাবস্হায় তারা আজমনগর স্কুলের সামনে পৌঁছলে,হঠাৎ পিছন থেকে অটোরিকশা নিয়ে ৩/৪ জন মুখোশধারী লোক এসে রিকশা থেকে সুহায়েতকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে পালিয়ে যান।ছুঁড়া গুলিটি সুহায়েতের মাথায় লাগলে,সে মাটিতে পড়ে যায়।তারপর তাকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখে,থানা পুলিশকে খবর দিলে,পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
Leave a Reply