1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা গাজিপুরে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়ে হত্যার শিকার হওয়া আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন চকরিয়ার কর্মরত সাংবাদিকদবৃন্দ।
৯ ই আগস্ট,২৫ইং(শনিবার) বিকাল ৩ ঘটিকার সময় চকরিয়া নিউমার্কেটের সামনে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, দৈনিক সমকাল চকরিয়া প্রতিনিধি এম আর মাহমুদ, নয়াদিগন্ত চকরিয়া প্রতিনিধি রফিক আহমদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হক
যুগ-যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিন চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, দৈনিক খবর পত্র স্টাফ রিপোর্টার (কক্সবাজার) অলি উল্লাহ রনি, দৈনিক সংগ্রাম চকরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদ, সাংবাদিক জামাল হোসাইন, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মুসা ইবনে ওসাইন বিপ্লব, দৈনিক নবচেতনা কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি ফয়সাল আলম সাগর, ভোরের সময় প্রতিবিধি নুরুল আমিন টিপু, সিপ্লাস টিভি প্রতিনিধি জুবাইরুল ইসলাম, সাদ্দাম হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মব জাস্টিসের মাধ্যমে যেভাবে সাংবাদিক হত্যার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে তা কখনও একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আওয়ামিলীগ সরকারের আমলে যেভাবে সাংবাদিকরা অনিরাপত্তায় ছিলো এখনও সেই ধারাবাহিকতা চলমান রয়েছে।সাংবাদিকদের অনিরাপদ, হুমকি, হত্যা, গুম থেকে শুরু নানা ধরনের নির্যাতন এখনও লক্ষনীয়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি ও খুনিদের যথাযথ শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost