1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকার বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজগেইট চৌমুহনী প্রেস ক্লাবের সামনে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,
পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়া পত্রিকার সম্পাদক ছফওয়ানুল করিম, সহ-সভাপতি ও কক্সবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারী, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এম এমরান আহমেদ, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বিজয় টিভির চকরিয়া প্রতিনিধি মো: ফারুক।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুবাইদ, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম বাবুল, সাজ্জাদুল ইসলাম, বাহার উদ্দিন, সোহেল আজিম,এইচএম শহিদুল ইসলাম, মো: ইউনুছ, মফিজুর রহমান, রেজাউল করিম রেজা, মোহাম্মদ সাগর, জয়নাল আবেদীন, আমিরুল ইসলাম রাশেদ, আসাদুজ্জামান অপু, আবদুল মামুন ফারুকী, গোলাম রহমান, আরকান, রেজাউল করিম, আব্দুল্লাহ আল ফারুক, নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। দায়িত্ব পালনকালে তাকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost