1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় হামলায় দুই মহিলা আহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২২ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদি চরপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত ও বসতবাড়ি ভাংচুর, মালামাল লুট করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলেন ওই এলাকার ফোরকানের স্ত্রী জোবাইদা আক্তার (৩৮), জাইদুল হকের স্ত্রী নুরুজ্জাহান (৬৪)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্র ও স্থানীয়রা জানান, ওই এলাকার মফজল আহমদের পুত্র শেকাব উদ্দিন, তার ভাই হেলাল উদ্দিনসহ আরো কয়েকজন মিলে ফোরকানের নিকট থেকে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত টাকা না দিলে বাড়িঘর থেকে উচ্ছেদ, পথেঘাটে দেখামাত্র মারধর করার হুমকি দিয়ে আসছিল। ওই সময়ে দুবৃর্ত্তরা লম্বা কিরিচ, লোহার রড, লাঠিসোটা, হাতুড়ি নিয়ে ফোরকানের বসতঘরের চারদিকে ঘেরা বেড়া ভাংচুর করে। তাছাড়া বসতবাড়িতে ঢুকে তারা জোবাইদা আক্তার ও নুরুজ্জাহানকে হামলা করে গুরুতর জখম করে। তারা জোবাইদা আক্তারের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বসতবাড়ির ওভারড্রপ ভাংচুর করে ২ ভরি ৪ আনার ওজনের স্বর্ণ, নগদ ৫২ হাজার টাকা, ১ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যয়। তারা বাড়ির পাশের কাচারীঘরের রক্ষিত মালামাল, টিনের ঘেরা ভাংচুর করে লুট করে নিয়ে যায়। ইতপূর্বে হামলাকারীদের বিরুদ্ধে সাধারন ডায়েরী করা হয়। জোবাইদা আক্তারের মামা সাইফুল ইসলাম জানান, উক্ত জায়গার বিষয়ে বিগত ২০০৮ সালে আমার বোন নুরজ্জাহান ও ভাগিনী জোবাইদা আক্তরের নামে বন্দোবস্তীর আবেদন করেছিলাম। প্রায় ৪০ বছর যাবৎ ওই জায়গা আমাদের দখলে রয়েছে। এ বিষয়ে পেকুয়া থানাকে অবহিত করলে থানার এ.এস.আই ফরিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পেকুয়া থানার এস, আই সোহেল জানান, বিষয়টি নিয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost