1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

কতৃত্ববাদী ভয়ঙ্কর সম্রাজ্ঞী হয়ে ওঠেছিল শেখ হাসিনা : সাতকানিয়ায় রিজভী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি মনে করত। তাই সে নিজেকে ছাড়া আর কাউকে এদেশের নাগরিক মনে করত না। দেশপ্রেমিক প্রতিবাদী জনতাকে শত শত মামলা দিয়ে, গুম – খুন করে সারাদেশে ভয়ঙ্কর পরিবেশ কায়েম করেছিল। মূলত কতৃত্ববাদী ভয়ঙ্কর সম্রাজ্ঞী হয়ে ওঠেছিল শেখ হাসিনা।”
বুধবার (১৩ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদে আলহাজ জাফর আহমদ চৌধুরী মহলে “আমরা বিএনপি পরিবার” এর উদ্যোগে আয়োজিত চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুম্মন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান প্রমূখ।
রূহুল কবির রিজভী আরো বলেন, “আওয়ামী লীগ সরকার সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশকে পঙ্গু করে দিয়ে গেছে। সব ধরণের অপকর্মের মাধ্যমে তারা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছে।”
তিনি অন্তর্বর্তী সরকারের কিছু সাফল্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি গার্মেন্টসসহ আরো অনেক সেক্টরে অবনতির কথা উল্লেখ করে বলেন, “দেশের সার্বিক অগ্রগতির জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।”
এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কতৃক মঙ্গলবার প্রদত্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনে ছাত্রদের কিছু অবদান ছিল। তা আমরা অস্বীকার করছি না। তবে বিগত ষোলো বছর সারাদেশের বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রামকে অস্বীকার করা যায় না। ছাত্রদের এক নেতা বলে দিলেন ফেব্রুয়ারীতে নাকি নির্বাচন হবে না। এটা ফ্যাসিবাদের কন্ঠস্বর। দেশের বিভিন্ন জায়গায় নতুনভাবে মব তৈরী করে জনমনে ভীতি বাড়ানো হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost