1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

লোহাগাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

দেলোয়ার হোসেন রশিদী:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে লোহাগাড়া কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা এ আয়োজন করে উপজেলা বিএনপি। অনুষ্ঠানে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি ফৌজুল কবির ফজলু, উপজেলা যুবদলের আহবায়ক সব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হকসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost