1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়ায় আগামী ২৩ আগস্ট বিএনপি’র সম্মেলন প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্টিত হচ্ছে নেতাকর্মীদের বহুল আকাঙ্খীত এ সম্মেলন। সম্মেলনের ভেন্যূ হবে চকরিয়া সরকারি কলেজ মাঠ। কয়েক দিন আগ থেকে চলছে মাঠ পরিস্কার, প্যান্ডল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ।
চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, চলতি মাসের ২৩ আগস্ট চকরিয়া বিএনপির সম্মেলন চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্টিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ। তিনি জানান,
মাঠে অন্তত ৫০হাজার মানুষের সমাগম করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষনা করা হয়েছে। সাবেক ছাত্র ও যুবনেতা জাহাঙ্গীর ভুট্টো আহবায়ক, সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ মানিক, আলী আহমদ মেম্বার, আলহাজ্ব কুতুবউদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলীকে যুগ্মআহবায়ক করা হয়েছে। এছাড়া ৬/৭টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সংশ্লিষ্টরা কর্মজজ্ঞ শুরু করেছে।
চকরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম মোবারক আলী জানান, সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি হাসিনা আহমদ, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও প্রধান বক্তা থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এছাড়া আরও জেলা-উপজেলা বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর ভুট্টো জানান,
সম্মলনে সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক, সঞ্চালনা করবেন সাবেক ছাত্র ও যুবনেতা, চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১২ মার্চ অনুষ্টিত হয়েছিল চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। এতে সভাপতি ছিলেন আনসারুল ইসলাম বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। ওই দুই বছর পার হলে বিলুপ্ত করা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে আহবায়ক করা হয়। বছর পার না হতে শাহজাহান চৌধুরী মারাগেলে জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হককে আহবায়ক করা হয় এবং অধ্যাপক ফখুরুদ্দিন ফরায়েজীকে সদস্য সচিব করা হয়। ৫ আগস্টের পর আহবায়ক কমিটি বিলুপ্ত করে আবারও আরেকটি আহবায়ক কমিটি দেয়া হয়। এতে আহবায়ক এনামুল হককে ঠিক রেখে এম মোবারক আলীকে সদস্য সচিব করে মাত্র দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়।
এদিকে ১৬ আগস্ট২০২৫ শনিবার দুপুরে সম্মলনের সমাবেশস্থল পরিদর্শনে আসেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস সহ জেলা-উপজেলা নের্তৃবৃন্দ। শামীম আরা স্বপ্না বলেন, সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি থাকবেন। সেকারণে এ মাঠে প্রায় ৫০হাজারের বেশি মানুষের সমাগম করা হবে। থাকবে নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় মেডিকেল টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost