1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়ি থানা’র আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় থানার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি থানার সেকেন্ড অফিসার মোঃ ইউসুফ এর সঞ্চালনায় এবং ওসি তদন্ত একরামুল্লাহ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
পরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক সভাপতির আসন গ্রহণ করেন।
ওপেন হাউজ ডে উপলক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় থানা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড,স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা জোরদারকরণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ থানার কার্যক্রমকে স্বচ্ছ ও জনবান্ধব করার নানা পরামর্শ প্রদান করেন।
সভায় বক্তারা বলেন,ওপেন হাউজ ডে’র মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
এতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।
সভাপতির বক্তব্যে ওসি মাসরুরুল হক
বলেন,“নাইক্ষ্যংছড়ি থানা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এ দায়িত্ব পালন সম্ভব নয়।”
এসময় তিনি থানার প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান এবং যেকোনো সমস্যায় সরাসরি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
ওপেন হাউজ ডে উপলক্ষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost