জিয়াউল হক জিয়া:
সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা মোহনা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে ২৪ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”নতুন এ শ্লোগানের আলোকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুর সহ মোট ১১টি পুকুর বা জলাশয়ে মোট ৩৮৯কেজি পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। বর্ণাঢ্য শোভাযাত্রা, মৎস্য পোনা অবমুক্ত, পুরষ্কার বিতরন ও প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বরত ইউএনও রুপায়ন দেব সভাপতিত্বে,সিনিয়র মৎস্য কর্মকর্তা
মোঃ আনোয়ারুল আমিন এর সঞ্চলনায়,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আরিফ উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী, উপজেলা প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎসবীজি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোঃ আব্দুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ সাফল্য স্বীকৃতি স্বরুপ মোহাম্মাদ কাজল হোছাইন, চিংড়ি উৎপাদন সাফল্য স্বীকৃতি স্বরুপ মোঃ শহিদুল ইসলামকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
Leave a Reply