1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর জমকালো সূচনা হয়েছে।
উপজেলার পাঁচ ইউনিয়নের বাঙালি ও পাহাড়ি খেলোয়াড়দের অংশগ্রহণে রোববার (১৭ আগস্ট) বিকেলে সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ।

প্রথম দিনের খেলায় বাইশারী ইউনিয়ন ঘুমধুম ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলে হারায় দোছড়ি ইউনিয়নকে। মাঠে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উল্লাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার উছাই মং মারমা, যুব ক্রীড়া সংস্থার মোহাম্মদ মাহবুব ইলাহী, উপজেলা চেয়ারম্যানবৃন্দসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।
নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়,“সেনা রিজিয়ন কাপ ফুটবল শুধু একটি খেলা নয়, বরং পার্বত্য অঞ্চলে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব ইলাহী বলেন, “এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।”

আগামী ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। ফাইনাল খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost