1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪৩তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ১৮ আগস্ট ২০২৫ইং সোমবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা হাফিজুল হক নেজামী ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা জমিল উদ্দিন। আলোচনা করেন সীতাকুন্ড কামিল মাদ্রাসার সবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক,চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম,মাওলানা আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ,আলহাজ্ব ডা:মাহুমুদুর রহমান,কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী। এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক আলহাজ্ব মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন,ইদ্রিস মিনহাজ,এম মাহাবুবুল হক,শাহজাদা তৈয়বুল হক বেদার,সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক।মাহফিলে কুরাআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী জালাল উদ্দিন মুনিরী,হাফেজ কবির আহমদ, হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওলানা আব্দুল হাফিজ ফারুকী,আব্দুশ শুকুর,মাওলানা জহির উদ্দীন,জামাল উদ্দীন প্রমূখ। শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। হযরত মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন এর মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost