1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: জব্দ অটোরিকশা

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নীল রঙের পুরাতন অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।
বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর সাকিনের ব্রিজের মাথার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এই উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
মুনতাসির মামুন (২০), পিতা মো. হোসাইন প্র. কালু ডাক্তার, সাং–লেমুছড়ি, দোছড়ি ইউনিয়ন; বর্তমান ঠিকানা—মন্ডল্যাঘোনা, মোজাফ্ফর সওদাগরের বাড়ি, থানা–নাইক্ষ্যংছড়ি।
আব্দুল হামিদ (২৫),
পিতা আক্তার হোসেন, সাং–আদর্শগ্রাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন,১নং ওয়ার্ড।
এছাড়া আরও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা রূপনগর এলাকায় তল্লাশি চালাই। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ২ হাজার ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় যেকোনো অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”
মামলাটি নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং–১৩, তারিখ ২০/০৮/২০২৫ খ্রি: এবং জি আর নং–১০২/২০২৫
হিসেবে রুজু করা হয়েছে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক চক্রের মূলহোতাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost