1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা রেস্ট হাউজ প্রাঙ্গণ থেকে বিশাল র‌্যালিটি বের হয়ে উপজেলা সদর ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী অংশগ্রহণ করে এলাকাব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

র‌্যালির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বান্দরবান জেলা আহ্বায়ক আলী হায়দার বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, রেজাউল করিম সোহেল, সদস্য জাহিদুল ইসলাম।
এছাড়াও অংশগ্রহণ করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, সাবেক ছাত্রনেতা খোকন আকবর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, বিএনপি নেতা হায়দার আলী কোম্পানিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র‌্যালি শেষে বান্দারবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর এর সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী হায়দার বাবলু বলেন,
দেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। কিন্তু বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনেও জনগণ ব্যালটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।”

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost