1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গণতন্ত্র উত্তোরণে সকলকে নির্বাচন আসার আহবান-জননেতা সালাহউদ্দিন আহমেদ”

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার

জিয়াউল হক জিয়া:
খুটাখালীবাসী সহ কক্সবাজারের মানুষ লবণের ন্যায্য দামের দাবীতে-আপনারা মানববন্ধন শেষে উপজেলা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।আপনাদের এই দাবী বাস্তবায়নের জন্য আমি আপনাদের পক্ষ হয়ে কাজ করছি,শীঘ্রই এটিও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
দেশে যারা নির্বাচন চান না,তাদের জন্য বার্তা হলো-গণতান্ত্রিক দেশে,গণতন্ত্র উত্তোরণে সকলকে নির্বাচনে আসার আহবান জানাচ্ছি।কারণ ফ্যাসিস্ট আ’লীগ সরকারকে কঁচি শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে। গণ-অভ্যুত্থানে এদেশের শত-শত ছাত্র/ছাত্রী নিজের তাজা জীবন বিসর্জন দিয়েছেন।নির্বাচন না করা মানে,তাদের রক্তের সাথে বেইমানী করার সামিল। সুতরাং মহাসড়ক অবরোধ করে পথসভা করা ঠিক হবে না।আপনাদের সাথে আবারো দেখা হবে।তবে জাতীয় নির্বাচনের হাওয়া শুরু হয়েছে।বিধায় আপনারা আজ থেকে প্রতিটি ঘরে-ঘরে গিয়ে বিএনপির ও ধানের শীর্ষের সালাম পৌছাবেন।
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় এমন কথা বলেছেন-বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমেদ।
পথসভায় প্রধান বক্তা ছিলেন-চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি হাসিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব এম মোবারক আলী।
পথসভাটি খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম এর সভাপতিত্বে,সদস্য সচিব আকতার কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মনজুর,খুটাখালী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান,জাফর আহমদ সহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান,আনিছুর রহমান,আবু তাহের,নাছির উদ্দিন,ফরিদুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান,জাহেদুল ইসলাম,সরোয়ার কামাল,বেলাল উদ্দিন,রাসেল সহ প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পথসভায় মহিলা দলের অসংখ্য মহিলা নেতা-কর্মী লক্ষ্যণীয়,পাশাপাশি বিএনপি সমর্থক ৭/৮ হাজার মানুষের উপস্থিতিতে পথসভাটি সমাবেশে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost