1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

তুমব্রু সীমান্তে মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে তার স্বজনরা সীমান্ত পেরিয়ে দ্রুত বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন,“আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন,
“রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন। পরে সীমান্ত পেরিয়ে এপারে চলে এলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষসহ রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে একাধিক মাইন বিস্ফোরণে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, এসব বিস্ফোরণের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost