1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় আদর্শ মহিলা মাদ্রাসায় চাকরি না করেই সুপার পদে এমপিওভূক্ত!

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার

নিজস্ব প্রতিবেদক- পেকুয়া:
মাসুম আনসার মিনার। চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের জনৈক মনছুর আহমদের ছেলে। সুচতুর এবং দূর্দান্ত এই প্রতারক চাকরি না করেই নানা অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়ে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা গ্রামে অবস্থিত পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার ৮ম গ্রেডের সুপার পদে চাকরিতে এমপিওভূক্ত হওয়ার খবরে সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, ২০১১ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী মৌলভী পদে উত্তীর্ণ হয় মিনার। এরপর ২০/০৩/২০১৩ইংরেজী তারিখে মহেশখালী উপজেলার শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ইবতেদায়ী প্রধান পদে ২০১৩ ইংরেজীর ১ এপ্রিল যোগদান করেন। এরই মধ্যে বিগত ০৩/১০/২০২৫ইংরেজী তারিখে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার পদে সাজানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন। এবং উক্ত মাদ্রসায় ১৫/১০/২০১৫ইংরেজী তারিখে সুপার পদে যোগদান করেন।  
অনুসন্ধানে জানা গেছে, পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসায় সুপার পদে যোগদান করার পর তার পূর্বের কর্মস্থল মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধানের পদ থেকে পদত্যাগ না করে ০১/১০/২০২২ইংরেজী পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন এবং বেতনভাতাও উত্তোলন করেছেন। অপরদিকে একই সাথে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ১৫/১০/২০১৫ইংরেজী তারিখে কাগজেপত্রে যোগদান দেখিয়ে ২০২২ ইংরেজী পর্যন্ত মাদ্রাসার সকল কাগজপত্রে হাজিরাসহ তার স্বাক্ষর রয়েছে। একই সময়ে মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হাজিরা খাতায়ও তার স্বাক্ষর রয়েছে।  একই সাথে দুই প্রতিষ্টানে চাকরি করে মাদ্রাসার অধিদপ্তরের নিয়মানীতি লংঘন করার পরও ২০২২ সালে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ৮ম গ্রেডের সুপার পদে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে মাসুম আনসার মিনারের চাকরি এমপিওভূক্ত করেছেন।
মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সুফিয়ান জানান, মাসুম আনসার মিনার বিগত ০১/১০/২০২২ ইংরেজী তারিখে নিজের শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে ইবতেদায়ী প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখানে ২৩/০৩/২০১৩ ইংরেজী থেকে ০১/১০/২০২২ ইংরেজী পর্যন্ত চাকরি করেছেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মাসুম আনসার মিনারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই জায়গায় চাকরি করেছি অসুবিধা কী। দুই জায়গা থেকে আর বেতন উত্তোলন করিনি। বিষয়টি অধিদপ্তরের সাথে তিনি সমন্বয় করেছেন বলেও জানান।    

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost