স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলোত্তর দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। ২৩ আগস্ট সম্মেলন স্থলে সাধারণ সম্পাদক পদে এম মোবারক আলীকে ঘোষনা করা হলেও সভাপতিসহ অন্যান্য পদ ঘোষনা করা হয়নি। অবশেষে নেতাকর্মীদের সকল কল্পনা-ঝল্পনার অবসান ঘটিয়ে ২৬ আগস্ট মঙ্গলবার সভাপতি হিসেবে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হকের নাম ঘোষনা করে কক্সবাজার জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা আসে।
ইউসুপ বদরী আপনবাংলা নিউজকে জানান, গত ২৩আগস্ট একটি ঐতিহাসিক সম্মেলন উপহার দেয় চকরিয়া উপজেলা বিএনপি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনোত্তর কাউন্সিলে সভাপতি/সাধারণ সম্পাদকের প্রার্থীতা আহবান করেন তিনি। এতে আলহাজ্ব এনামুল হক, আলহাজ্ব মিজানুর রহমান খোকন মিয়া, আনসারুল ইসলাম বাবুল মিয়া, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মঞ্জুর ও আবুতালেব চৌধুরী সভাপতি পদে প্রার্থী হন।
একইভাবে এম মোবারক আলী, সাইফুল ইসলাম সাবু, ইব্রাহিম খলিল কাকন, সাংবাদিক ওমর আলী ও ডা: ফেরদৌস আহমদ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও মীর হেলাল দুজনেই প্রথমে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নিয়ে সমজোতার চেষ্টা করেন। ফলে অন্যন্য প্রার্থীরা এম মোবারক আলীকে সমর্থন করলে সাধারণ সম্পাদক হিসেবে এম মোবারক আলীর নাম ঘোষনা করেন সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে সভাপতি প্রার্থীরা একজন অপর জনকে ছাড় না দেওয়ায় ঝুলে থাকে সভাপতি নির্বাচন। অবশেষে ২৬আস্ট মঙ্গলবার বিকেল ৩টায় কক্সবাজারে হোটেল শৈবালে সকল সভাপতি প্রার্থী নিয়ে সমজোতা বৈঠকে বসেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। জেলা বিএনপি সমজোতা করতে সক্ষম না হওয়ায় সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপর। প্রার্থীরা সবাই তিনি যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেয়ার অঙ্গীকার নামা দেন। অবশেষে সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হককে সভাপতি ঘোষনা করে।
Leave a Reply