1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা জাহাঙ্গীর নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামী নেতা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াত ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় শেষে তিনি মোটরসাইকেলযোগে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জাহাঙ্গীর আলম পাঁচ সন্তানের জনক এবং পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা বখতিয়ার উদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost