1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় খালের বাঁধ অপসারণ করে ১০ একর জমি চাষাবাদ নিশ্চিত করলো ইউএনও

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার

জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকায় সরকারি খালে কৃত্রিম বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে প্রায় ১০ একর জমির আমন ধানের চারা নষ্ট করলো একটি প্রভাবশালী সিন্ডিকেট দূর্বৃত্তরা।
ভূক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগের পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাঁধটি অপসারণ দিয়েছেন স্হানীয় পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণকে।
জানা গেছে, স্থানীয় নুরুল কাদের ওরফে ভরসা বাপ খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছিলেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খালের লাগোয়া কৃষিজমিতে বৃষ্টির পানি ও জোয়ারের পানি জমে ধানের চারা পচে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী কৃষক জামাল হোসেন, নাজেম উদ্দিন, আব্দু রহমান, আবুল হোসেন, আব্দু ছালামসহ অন্তত ১০-১৫ জন কৃষকের জমি এতে ক্ষতিগ্রস্ত হয়।
কৃষক জামাল হোসেন বলেন, সরকারি খালে বাঁধ দেওয়ায় আমাদের প্রায় ১০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করারও সময় নেই। বাধাটি দেওয়ার সময় কেউ আমাদের বাঁধা মানেনি। পরে ইউএনও স্যারের কাছে অভিযোগ করলে তিনি অপসারণের ব্যবস্থা নিয়েছেন।
মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ইউএনও স্যারের নির্দেশে মতে আমি ৮জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে গিয়ে বাঁধটি অপসারণ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সতর্ক করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মাঈনুল হোসেন চৌধুরী বলেন,অভিযোগ পাওয়া মাত্র কৃত্রিম বাঁধ অপসারণের জন্য পরিষদকে নিদের্শ দিয়েছি।নিদের্শনা মোতাবেক বাঁধটি অপসারণ করে,কৃষকদেরকে চাষাবাদ উপযোগী করে দেওয়া হয়েছে।ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোর ভাবে সর্তকতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost