1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাতকানিয়ায় কলেজ সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (৩০) গ্রেফতার সাতকানিয়া থানার পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত মো. সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা রয়েছে (এফআইআর নং-৭, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৪; জি.আর. নং-২৫৪)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরেই দেলোয়ার হোসেনের নানা কর্মকাণ্ড তাদের নজরদারিতে ছিল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, সাতকানিয়া সরকারি কলেজে সাবেক ছাত্রলীগ দেলোয়ার হোসেন এক সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাসহ, কৃষিজমি থেকে মাটি উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে তিনি নিজেকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাকে মামলার ভিত্তিতে গ্রেফতার করেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি তার দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত আইনগত পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost