1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

চুনতির ১৯ দিনব্যাপী ৫৫তম সীরতুন্নবী মাহফিলের সীরত কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়-সভা কাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:)-এর কার্যক্রম ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত নিশ্চিত করেন, প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক কমিটি ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সীরত মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে সীরত মাহফিল মোতওয়াল্লী কমিটি আগামীকাল ২৯ সেপ্টেম্বর, শুক্রবার সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের বরাবরে বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ। উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে দেশের বিভিন্ন সিলসিলার আলেমরা নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন। ১৯৭২ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost