1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের মুক্তির দাবীতে পেকুয়ায় মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পেকুয়ার সন্তান, ডাকসুর ভিপি পদপ্রার্থী জালাল আহমদকে মব সৃষ্টি করে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকার জনসাধারণ ও ছাত্রজনতা। ৩০ আগষ্ট (শনিবার) সকাল ১০ টার দিকে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন চৌধুরী প্লাজা মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় মেধাবী ছাত্র জালাল আহমদকে অন্যায়ভাবে মহসিন হল থেকে মব সৃষ্টি করে মারধর করে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি অনতিবিলম্বে সেই মেধাবী ছাত্র জালাল আহমদের মুক্তি দাবী করছেন। সেই সাথে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহবান জানান। পেকুয়া প্রেস ক্লাবের সহসভাপতি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু জানান, বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জালাল আহমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আসামী হয়েছিল। তাকে ফ্যাসিবাদীরা ইলেকট্টিক শর্ট দিয়ে নির্মম নির্যাতন করেছিল। এমনকি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে মারধর করা হয়েছে। সাংবাদিক সোহেল আজিম বলেন, মেধাবী ছাত্র জালাল তার রুমমেটকে ছুরিকাঘাত করা হয়েছে মর্মে মিডিয়ায় প্রচার করেছিল। আসলে তার রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত করেছিল। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে সেই ভিপি প্রার্থী জালালকে বিরত রাখার ষড়যন্ত্রের অংশবিশেষ। তিনি অবিলম্বে জালালের মুক্তি দাবী করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট হাসানদৌল্লাহ মিনার, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইন, এডভোকেট আলী ইয়াসিন, সাংবাদিক সোহেল আজিম, ছাত্রপ্রতিনিধি হিরণ ছওয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost