আবদুর রহমান ইবনে আমিন, টেকনাফ:
উখিয়া-টেকনাফের মানুষকে বলতে চাই–আমি আপনাদের পরীক্ষীত সন্তান। আমি পরীক্ষা দিয়েছি। আমি মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি আজীবন- আমৃত্যু এজনপদের মানুষের কথা বলে যাব। এ জনপদের মানুষের অধিকার যতদিন আদায় হবে না, ততদিন রাজপথে লড়াই করে যাব। টেকনাফে ধানের শীষের বাম্পার ফলন হয়েছে। প্রশাসনসহ আওয়ামী লীগের আমলে রাজপথে গুলি চালানো হয়েছিল।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভা ও র্যালিতে এসব কথা বলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ।
পথসভায় প্রধান বক্তা আবদুল্লাহ বলেন,
উখিয়া-টেকনাফের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আমরা রাজনৈতিকভাবে সচেতন হলে, আমাদের অধিকারের কথা বলতে পারব। আপনাদের বলতে চাই- প্রতিটি গ্রামে-গঞ্জে তারেক রহমানের ৩১ দফা জানিয়ে দিতে হবে।
এর আগে পৌরসভা মোড়ে তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার-হাজার নেতাকর্মী পথসভায় যোগ দেন।
কক্সবাজার জেলা বিএনপির সদস্য সোলাতান আহমেদ বি.এ বলেন- আমাদের নেতা জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেছিল, অনেকে বলেছিল এ দেশে বিএনপি’র কোন চিহ্ন থাকবে না। বিগত সময়ে আমরা ফ্যাসিবাদের নির্যাতনে অতিষ্ঠ। তারপরেও আমরা দল ছেড়ে কোথাও যায়নি। সর্বোচ্চ আমরা কারাগার পর্যন্ত গিয়েছিলাম। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন ও মামলার শিকার হয়েছি। তারপরেও কি আমরা আব্দুর রহমান বদির সাথে হাত মিলিয়ে ছিলাম? এজন্য আমাদের বিরুদ্ধে ডজন-ডজন মামলা হয়েছে। বিগত দিনে কারা টেকনাফকে ব্যবহার করে স্বার্থ হাসিল করেছে সবাই জানে।
বিগত দিনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কি কোন মামলা হয়েছে? এটা কিসের লক্ষণ! এটা বেইমানি মুনাফেকির লক্ষণ। তারা বলে আবার পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ৪৭ বছর হয়েছে বিএনপি’র জন্ম। টেকনাফে আমার ৪৭ বছরের সন্তান উপযুক্ত হয়েছে। তাই এখন আমাদের চোখ দিয়ে আমাদের বিচরণ করতে হবে । আমি আব্দুল্লাহ সাহেব ও শাহাজান চৌধুরীকে চিনিনা, আমি দলের হাইকমান্ডকে জানাতে চাই। আমরা এবার টেকনাফে থেকে প্রার্থী চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুন্নবী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সহ আরও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply