1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দিনমজুরের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের রুপকানিয়া নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই দিনমজুরের নাম মোরশেদুল আলম (৩৮)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিলার পাড়ার মৃত বদন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ জানান, নিহত মোরশেদুল আলম পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের ন্যায় সে বাড়ির পার্শ্ববর্তী নতুন পাড়ায় কাজ করতে যায়। সেখানে কুদাল দিয়ে মাঠি কাঠার সময় অসাবধানতাবশত কুদালের সাথে বৈদ্যুতিক তার লেগে গিয়ে সে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোরশেদের তিন মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা জানান, জরুরি একটি কাজে আমি বড়হাতিয়ায় ছিলাম তাই ঘটনার সময় এলাকায় ছিলাম না। বাড়ি এসে শুনলাম বিদ্যুস্পৃষ্টে মোরশেদ মৃত্যুবরণ করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত খবরটা আমি পায়নি। ওই এলাকার নিয়োজিত অফিসার থেকে নিশ্চিত হয়ে আমি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost