1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

পেকুয়ায় সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে লিখিত আবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০২ বার

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের পেকুয়ায় সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ইভটিজিং, ছিনতাই ও মাদক সেবনের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে স্কুল ও মাদরাসায় যাওয়া-আসার পথে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এতে সাধারণ জনগণও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ পরিস্থিতিতে সড়কের পাশ থেকে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সম্প্রতি এলাকার স্কুলের প্রধান শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর রবিবার (৮ সেপ্টেম্বর) একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে।
আবেদনে বলা হয়, বর্তমানে পেকুয়া চৌমুহনী স্টেশন থেকে আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা পর্যন্ত সড়কে ‘বাঁশখালী সুপার সার্ভিস’ নামে বাস নিয়মিত সড়কের ওপর পার্কিং করে রাখা হয়। এসময় যাত্রীবাহী বাসগুলো সড়কের ওপর পার্কিং করায় শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আবেদনকারীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।অপরাধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের জন্য পরিবহনটি সুবিধাজনক স্থানে পরিণত হয়েছে।
গত কয়েক বছরে এ পথে ছিনতাই, খুন, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন।
জানাগেছে, সড়কের ওপর গাড়ি পার্কিং বন্ধের জন্য পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের পক্ষে প্রতিনিধি সিনিয়র সহকারী শিক্ষক নুর মুহাম্মদ, পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী, আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার পক্ষে প্রতিনিধি সিনিয়র সহকারী শিক্ষক রুহুল কাদের, গণমাধ্যম কর্মী এফ এম সুমন, আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি আরমান বিন কাসেম, সমাজ প্রতিনিধি আরিফুল ইসলাম যৌথ ভাবে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জমা দিয়েছেন।
এ ব্যাপারে পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, সড়কের ওপর গাড়ি পার্কিং এর কারণে শিক্ষার্থীসহ সাধারণ জনগনের মারাত্বক ভোগান্তি হচ্ছে। দুর্ঘটনা তো হচ্ছেই, পাশাপাশি ইভটিজিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। নানা অপরাধমুলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। আমরা পার্কিং বন্ধে দ্রুত কার্যকর ভুমিকা দেখতে চাই। তাই আমরা কয়েকটি স্কুলের প্রধান ও সমাজ প্রতিনিধিরা মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী জানান, লিখিত আবেদন পেয়েছি। বাসের কর্তৃপক্ষ নিয়ে আমরা দ্রুত বসবো এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost