1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মতবিনিময় সভায় বান্দরবানের জেলা প্রশাসক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সাংবাদিক,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
এসময় তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদানে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নানা দিক তুলে ধরেন।
অতঃপর প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost