1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা! দেশে চিকিৎসা ব্যবস্থা বেহাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার

এ এম ওমর আলী:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। দেশের একজন স্বাস্থ্য বিভাগের প্রধান দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা নেই বলে তিনি বিদেশে পাড়ি দিলেন। প্রতিবছরই দেশে হাজারও মেডিকেল শিক্ষার্থী বের হন শিক্ষা শেষ করে। এরা হয় বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে অথবা বেসরকারি হাসপাতালে প্র্যাক্টিস করে।
বাংলাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি, এতে সরকারি মেডিকেল কলেজ ৩৭ টি। সরকারি হাসপাতাল ৬৫৪টি। চিকিৎসকের সংখ্যা ১,২৩,৮৫৩জন।
এত সংখ্যক চিকিৎসক এবং হাসপাতাল থাকতে আমাদের বাইরে চিকিৎসার জন্য কেন যেতে হবে?
নিশ্চই এটি রাষ্ট্রের ব্যর্থতা বললে চলে। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। উপদেষ্টা, মন্ত্রী, অর্থ ও বিত্তবানদের টাকা আছে বলেই তারা সামান্য রোগের চিকিৎসা করতে দেশের বাইরে যেতে পারেন। কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সংখ্যাতো বেশি। এদেরতো অত টাকা নেই, তাহলে ওরা উন্নত চিকিৎসার অভাবে মারা যাবে? দেশের চিকিৎসার প্রতি যদি দেশের সরকারে থাকা লোকজনের আস্থা না থাকে তাহল বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাসপাতালে ডাক্তার লালন-পালন করার কি প্রয়োজন? প্রতিদিন বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ছে, বাড়ছে ডাক্তারের সংখ্যাও। ডাক্তারেরা যদি চিকিৎসা দিতে না পারে তাহলে এদের সনদ কেন দেবে? আমাদের কথা হলো-বিদেশী নির্ভর চিকিৎসা থেকে বেরিয়ে আসতে কেন ব্যবস্থা নেয়না সরকার। গবেষনা মুখি কেন নয়। এই জন্য দায়ী দেশের ডাক্তার বা জনগণ নয়, দায়ী দেশের কর্তাবাবুরা। দেশে নিয়ম করতে হবে চিকিৎসার জন্য কোন মন্ত্রী/এমপি/প্রধানমন্ত্রী দেশের বাইরে চিকিৎসা করতে যেন যেতে পারবেনা। এদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে দেশের স্বাস্থ্য সেবার প্রতি আন্তরিকতা তৈরি হবে, জনস্বাস্থ্য সেবার উন্নতি হবে, গবেষণা বাড়াবে, ডাক্তাররা আন্তরিক হবে। সকল শ্রেনীর মানুষ কমখরচে উন্নত চিকিৎসা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost