1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

চুনতি অভয়ারণ্য পুনরুদ্বারে প্রায় ২৫ হেক্টর জমিতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
এশিয়ান হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চুনতি অভয়ারণ্যের বন পুনরুদ্ধারে চুনতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ২৫ হেক্টর জমিতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ দেশীয় প্রজাতির চারারোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। একই সাথে অভয়ারণ্যের ভেতর আকাশমনি প্রজাতির বৃক্ষ অপসারণের উদ্যোগ নেয়া হয়।
জানা যায় , চুনতি অভয়ারণ্যের গহীণ জঙ্গলে সাপমারা এলাকা থেকে এ দেশীয় প্রজাতির চারা রোপণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন , চুনতি অভয়ারণ্য হলো এশিয়ান হাতীর অন্যতম আবাসস্থল। এছাড়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থান। এ বনকে রক্ষা করতে হলে দেশীয় প্রজাতির গাছ ও প্রাকৃতিক বনের বিকাশ করতে হবে। তা না হলে এ বনের জীববৈচিত্র রক্ষা পাবেনা। এছাড়া বর্তমান অবশিষ্ট এ অভয়ারণ্য যাতে আর ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে বনবিভাগের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি বনের অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে বলে জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান , রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন , বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost