1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

২৫ বছরের বিএনপি’র কর্মী সালাহউদ্দিন আহমদের মিছিলে হামলা মামলার আসামী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার

মোহাম্মদ কানন:
প্রায় ২৫ বছর ধরে বিএনপি’র রাজনীতি করে আসা এক ব্যক্তিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মিছিলে আওয়ামী লীগের হামলা ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামী করা হয়েছে।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম অসন্তুষ দেখা দিয়েছে।
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ওয়ার্ড তমিটির আহবায়ক সাহাবউদ্দিন। তিনি দীর্ঘ ২৫বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। পথিমধ্যে কিছুদিন দেশের বাইরে ছিলেন তিনি। সাহাবউদ্দিন বলেন-কিছু দিন পর এলাকায় স্থানীয় একব্যক্তির সাথে সামান্য বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে আমাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু চালান দেওয়ার সময় জানতে পারি আমাকে দুটি মামলায় চালান দিয়েছেন পুলিশ। পরে জানতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সংবর্ধনা সভা থেকে ফেরার সময় সাহারবিলের কোরালখালীতে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীর হামলা করে। এতে মামলা হয়। ওই মামলায় আমাকে চালান দেওয়া হয়। ওই মামলার এফআইআর দেখে জানাযায়, এফআইআর-এ সাহাবউদ্দিনের নাম নেই, কিন্তু নিজ এলাকায় মারামারি ঘটনায় জনৈক গিয়াসউদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় গ্রেপ্তারের সুযোগে ওই মামলায়ও চালান দেয় পুলিশ। তবে সাহাবউদ্দিন দাবী করেন, স্থানীয় বিএনপির দুই নেতার তার কাছ থেকে দুই লাখ টাকা চেয়েছিলেন, না পেয়ে তার সাথে রাজনৈতিক শত্রুতা করেছে।
সাহাবউদ্দিন বলেন, ৫ আগস্টের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব উদ্দিন আহমদের সম্বর্ধনা সভায় আমি লোকজন নিয়ে অংশ গ্রহন করি। এরপর কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়া হলে আমাকে তিন নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক করা হয়। আমি বিগত ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, স্থানীয় প্রবীন বিএনপি নেতা মরহুম আবুল খায়ের সভাপতি হলে সেই কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমার দুই ছেলে সহ পরিবারের সবাই বিএনপি। অথচ আমাকে রাজনৈতিকভাবে হয়রানী করতে স্থানীয় বিএনপির দুই নেতা একাজ করেছে। তিনি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপ চান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost