1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পেকুয়ায় দুবৃর্ত্তদের হামলায় আহত-১, টাকা লুট

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় দুবৃর্ত্তদের হামলায় আরমান উল্লাহ প্রকাশ সোহেল সিকদার (৪৭) গুরুতর আহত হয়েছে। তিনি পশ্চিম টইটং নাপিতখালী মৃত জাফর আহমদের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল আড়াইটার দিকে টইটং নাপিতখালী মৌলভীবাজার ব্রীজের পশ্চিম-উত্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন বদরখালী ভাগিনার কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা নিয়ে আসার সময় মৌলভীবাজার ব্রীজের পশ্চিম উত্তরে আসলে তাকে পথরোধ করে কিরিচ, চাইনিজ কুড়াল, লোহার রড, হাতুড়ি দিয়ে একই এলাকার মৃত নজির আহমদের ছেলে আবু হানিফ প্রকাশ ডাকাত হানিফ, হিরাবুনিয়া এলাকার মৃত কামাল হোছাইনের ছেলে জাবের হোছাইন প্রকাশ জাবু গং হামলা করে। এ সময় দুবৃর্ত্তরা সোহেলের নিকট থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আহত আরমান উল্লাহ প্রকাশ সোহেল সিকদার জানান, দুবৃর্ত্তরা হামলা করে আমার মাথায় রক্তাক্ত জখম করে। তারা আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমার মোটর সাইকেল ভাংচুর করে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে। তাছাড়া আমার মুঠোফোন নষ্ট করে। আমাকে পেকুয়া সরকারী হাসপাতাল থেকে চমেক হাসপাতালে রেফার করে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost