1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন, ঘাতক আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ঘুমধুমের বড়ুয়া পাড়ায় পারিবারিক বিরোধের জেরে সোহেল বড়ুয়া(১৭) নামের এক কিশোর খুন হয়েছে।সৎ ভাই সুপন বড়ুয়ার(৩০) ছুরিকাঘাতে খুন হন সোহেল বড়ুয়া।
নিহত সোহেল এবং ঘাতক সুপন দুইজনই রাধাকান্ত বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীল পাড়ায় এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা ছুরিকাঘাত অবস্থায় সোহেল বড়ুয়া’কে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল বড়ুয়া’কে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,সৎ ভাইয়ের হাতে সহোদর ছোট ভাই সোহেল বড়ুয়া ছুরিকাঘাতে খুন হয়েছেন।
এমএসএফ হাসপাতাল থেকে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।ঘাতক সুপন বড়ুয়া(৩০)কে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।
নিহত এবং ঘাতক দুইজনই ওই এলাকার রাধাকান্ত বড়ুয়ার ছেলে। কি কারণে খুনের ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost