1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম, ১০জনকে আসামি করে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শাহেদুল ইসলাম ফরহাদ (১৬)নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউপির মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকমের পিতা বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন৷

আহত শাহেদুল ইসলাম ফরহাদ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামি আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। তার রোল নং- ০১ এবং একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

এ মামলার আসামিরা হলেন, মোহাম্মদ ইউনুচ (৩২), মোহাম্মদ সোলাইমান (৩৮), শাহিন আলম (২০),
এনামূল হক (২২), মোহাম্মদ শাকের প্র: সাগর (২৪),
রাজু (৩২), মোহাম্মদ কালু (২৩), ওয়াহেদ (২৮),
রাসীর (২০), রবি আলম (১৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাজেম উদ্দিন গং মোহাম্মদ ইউনুস গং এর মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে একাধিকবার বৈঠক ও হয়েছে। পেকুয়া থানায় মামলা ও রয়েছে। থানায় মামলার বিচারাধীন অবস্থায় মোহাম্মদ ইউনুস গং নাজেম উদ্দিনের ভোগ দখলীয় জমি জবরদখল করার পাঁয়তারা চালায়৷ দিয়ে আসছিলো প্রতিনিধি প্রাণে মারার হুমকি। তারাই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে নাজেম উদ্দিনের বসতবাড়ি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা৷ ওই সময় মাদ্রাসা ছুটি হলে বাড়ি আসতেই ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় শাহেদুল ইসলামকে। মূহুর্তেই অজ্ঞান মাটিতে লুটিয়ে পড়ে যায় শাহেদ৷ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে মেধাবী শিক্ষার্থী শাহেদ৷

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost